ভালো থেকো ‘তুমি’—
মেঘলা আকাশে, দখিনা বাতাসে, প্রকৃতিরও মায়ায়,
হাত বাড়িয়ে, যেন আকাশ ছাড়িয়ে, নতুনের ছায়ায়!
হাত বাড়িয়ে, যেন আকাশ ছাড়িয়ে, নতুনের ছায়ায়!
ভালো থেকো ‘তুমি’—
কারো গল্প হয়ে, কারো স্বপ্ন বয়ে, কারো সবটা জুড়ে,
কারো বিষাদ বয়ে, কারো অশ্রু হয়ে, কারো স্বপ্ন ছুড়ে!
কারো বিষাদ বয়ে, কারো অশ্রু হয়ে, কারো স্বপ্ন ছুড়ে!
ভালো থেকো ‘তুমি’ –
নতুনের বুকে, নির্মম সুখে, পিছুটান যেন নাহি টানে,
বিষাদের ছায়া, অজানা মায়া, সুর তুলে নতুনের গানে!
বিষাদের ছায়া, অজানা মায়া, সুর তুলে নতুনের গানে!
অতঃপর—
রাতের আকাশ, ঝিরিঝিরি বাতাস, নড়ছে খোলা জানালা!
শোক সংবাদ, নিঃস্ব বিদায়, ঘনিয়ে এলো যে আমার বেলা!
শোক সংবাদ, নিঃস্ব বিদায়, ঘনিয়ে এলো যে আমার বেলা!
ভালো থেকো!